তোমার প্রতিবেশী হবো।
- তন্ময় শরীফ

আমার বাড়ি বানানোর যদি কোনোদিন টাকা হয়, তাবে আমি
তোমার শহরে একটা বাড়ি তুলবো।

তোমার প্রতিবেশী হবো আমি।
বারান্দায় দাঁড়িয়ে থেকে তোমাকে দেখার অধীর আগ্রহ নিয়ে,
কাটাবো হাজার হাজার বছর।।

একদৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে থাকতে নিঃশেষ করে দিবো বুকের ভেতরের সব দুঃখাবহ।

আশপাশ ভেবে চারদিক চোর চোর ভাব নিয়ে তাকিয়ে,
একটু সুযোগ ফেলেই ছুড়ে দিবো জমে থাকা মুচড়ানো সব কাগজগুলো তোমার জানালায়।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।